1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র করা হবে: আইজিপি দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

ঢাকা ছাড়তেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ বার দেখা হয়েছে

টানা ছুটিতে ঈদ উদযাপনে মানুষ ছুটছে বাড়ির পথে। তবে যানজটে নাকাল হতে হচ্ছে এসব মানুষদের। ঢাকা শহর ছাড়তেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। গাড়িগুলো ঢাকায় নির্ধারিত সময়ে আসতে না পারায় ছাড়ছেও দেরিতে। কাউন্টার ছাড়াও যেসব পরিবহনে মানুষ বাড়ি ফেরে, সেসব গাড়িও যানজটে আটকে আছে মাঝপথে। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া মানুষকে।

যাত্রীরা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও গাড়ি পাচ্ছেন না। আর গাড়ি মিললেও ভাড়া দ্বিগুণ। সব মিলিয়ে নিম্ন আয়ের মানুষের ঈদযাত্রা অনেকটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর ধোলাইপাড়, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ঘুরে দেখা গেছে এ চিত্র। তীব্র যানজটে অনেকটা থমকে আছে এসব সড়কের গাড়ি।

ঢাকা ছাড়তেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া

এদিকে সড়কের জট ফ্লাইওভারেও ছড়িয়ে পড়েছে। শুধু ধোলাইপাড় মোড় পার হতেই সময় লাগছে ঘণ্টার বেশি।

 

যাত্রাবাড়ীমুখী সব সড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট
যাত্রাবাড়ী মৎস্য আড়তে কর্মরত আব্দুর রব  বলেন, অনেক যাত্রী অপেক্ষা করছে। কিন্তু সে তুলনায় গাড়ি কম। আবার গাড়ি পেলেও বাড়তি ভাড়া চাচ্ছে। বরিশালের ভাড়া চায় ১২০০ টাকা। অন্য সময়ের চেয়ে ভাড়া দ্বিগুণ।

 

রিকশাচালক শেখ মহিউদ্দিন যাবেন নড়াইলের লোহাগড়ায়। তিনি  বলেন, অনেকক্ষণ দাঁড়িয়েও গাড়ি পাচ্ছি না। গাড়ি পেলেও অনেক বেশি ভাড়া চাচ্ছে। এমনিতে ভাড়া চারশ, এখন চাচ্ছে আটশ টাকা। সেজন্য দাঁড়িয়ে আছি।

ঢাকা ছাড়তেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া

নড়াইল এক্সপ্রেসের হেলপার জানান, আমাদের গাড়ি ঠিকমতো আসতেই পারছে না জ্যামের কারণে। বাড়তি ভাড়া না নিলে কীভাবে হবে? ঈদে ভাড়া এমনিতেই একটু বেশি। কিন্তু জ্যামে গাড়ি আটকা থাকলে ট্রিপও কম হয়। বেশি ভাড়া না নিয়ে উপায় কী বলেন?

শ্যামলী পরিবহনের সায়েদাবাদ কাউন্টারের ম্যানেজার সাগর বলেন, যাত্রীর চাপ অনেক বেশি। কিন্তু গাড়ি জ্যামে সায়েদাবাদই ছাড়তে পারছে না। সব গাড়ি ফুল হয়ে গেছে। কিন্তু গাড়ি নড়ছে না। বরিশালের যাত্রী বেশি। এখন জ্যামের কারণে ট্রিপ কমে গেছে। আমরা কোনো বাড়তি ভাড়া নিচ্ছি না।

গোল্ডেন লাইনের বাসের জন্য অপেক্ষায় ছিলেন শিহাব চৌধুরী। তিনি বলেন, আমি অনেক সময় ধরে অপেক্ষা করছি। কিন্তু বাস আসছে না। জ্যামের কারণে গাড়িই নড়তে পারছে না। গাড়ি শহরে ঢুকতে না পারলে যাত্রীও নিতে পারছে না। তাই আমাদের অপেক্ষা করতে হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026