1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি মাইকিংয়ের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ, অস্বীকার ইউএনওর গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরির উদ্যোগ: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের অগ্রাধিকার, তেলের দাম নিয়ে সিদ্ধান্ত লক্ষ্মীপুরে ১২.৬ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন খাল পুনঃখনন কার্যক্রমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জোর হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল কিউবা সরকার হোলি উইকে হাজারেরও বেশি বন্দি মুক্তি দিয়েছে হায়দরাবাদে কবরস্থানে লুকানো ৪১৪টি গ্যাস সিলিন্ডার জব্দ, ১০ জন আটক দেশে তেলের কোনো সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় পুলিশ ফাঁড়িতে এমপির উপস্থিতিতে যুবলীগের ২ নেতাকে মারধর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে ঘিরে সদর আসনের সংসদ সদস্য (এমপি) রাগেবুল আহসান ওরফে রিপুর উপস্থিতিতে সদর পুলিশ ফাঁড়ির ভেতরে যুবলীগের দুই নেতাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলছেন সংসদ সদস্য।

হামলায় আহত যুবলীগ নেতা জিয়াদুশ শরীফ (পরাগ) বর্তমানে মোহাম্মদ আলী হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তিনি জেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক। তাঁর সঙ্গে জেলা যুবলীগের সদস্য শিহাব উল আলমও (আদনান) হামলার শিকার হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয়। আর বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

পুলিশ ও যুবলীগ সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু শহরের সাতমাথায় জিলা স্কুলের পার্শ্বে থেকে মুজিব মঞ্চের দিকে আসার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। মোটরসাইকেল চালাচ্ছিলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়নের চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টনের কলেজশিক্ষার্থী ছেলে আবির।

মোটরসাইকেলচালক ক্ষমা চাইলে ঘটনাটি তাৎক্ষণিক মিটে যায়। তবে কলেজশিক্ষার্থী আবিরের সঙ্গে সদর আসনের এমপি রিপুর ছেলে প্রতীত আহসান ৩০ থেকে ৪০ জনকে নিয়ে ঘটনাস্থলে এলে পুনরায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ বিষয়টি সমাধানের জন্য সেখানে উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ নেতাদের এবং আবির ও প্রতীতকে নিয়ে যায়। রাত ১১টার দিকে সেখানে যান এমপি রিপু।

সঙ্গে তাঁর নেতা-কর্মীরাও যান। যুবলীগ নেতা পরাগ জানান, তিনি এমপিকে মূল ঘটনা জানাতে পুলিশ ফাঁড়ির অফিস কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ওপর হামলা হয়। এই হামলা করেন এমপির সঙ্গে আসা লোকজন। এ সময় তাঁকে এলোপাতাড়ি পেটানো হয়। এ সময় জেলা যুবলীগের সদস্য আদনানকেও পেটানো হয়। পরে যুবলীগ নেতা পরাগকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে মানববন্ধন করেছে বগুড়া শহর যুবলীগ। এ প্রসঙ্গে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, এমপির উপস্থিতিতে যুবলীগ নেতাদের ওপর হামলা হয়েছে। এটি ন্যক্কারজনক। এ বিষয়ে জানতে চাইলে এমপি রিপু বলেন, ঘটনাটি দুঃখজনক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026