1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

যাত্রীদের মারধরে বাসচালক-সুপারভাইজার নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৮ বার দেখা হয়েছে

সাভার প্রতিনিধি

অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে যাত্রীদের মারধরে ইতিহাস পরিবহনের চালক ও সুপারভাইজার নিহত হয়েছে।

আজ সোমবার রাতে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।

এর আগে দুপুরে আশুলিয়ার নবীনগর–চন্দ্রা মহাসড়কে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় মারধরের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে বাসের চালক সোহেল রানা বাবু ও সুপারভাইজার হৃদয়য়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান যাত্রীরা। এক পর্যায়ে যাত্রীরা বাবু ও রানাকে মারধর করেন। দুইজনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026