1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

নায়িকা বানানোর কথা বলে তিন মাস ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ২১৭ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুরে সিনেমার নায়িকা বানানোর কথা বলে অপহৃত এক কলেজ ছাত্রীকে প্রায় তিন মাস আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অপহরণকারী ধর্ষক ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটকুমরা গ্রামের কাইয়ুম শিকদারের ছেলে এসএম আকাশ ওরফে ফারুক শিকদার (২৮)।

রবিবার বিকেলে গোপালপুরের ভোলারপাড়ার জনগণ অপহৃত ছাত্রীটিকে উদ্ধার করে অভিযুক্ত ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। সোমবার সকালে মেয়ের বাবার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় পুলিশ আসামিকে টাঙ্গাইল কোর্টে চালান করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকালে গোপালপুর সরকারি কলেজে স্থানীয় সাংসদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিয়ে যায়। সেখানে একটি বাসায় আটকে রেখে সিনেমার নায়িকা বানানোর কথা বলে প্রায় তিনমাস তাকে ধর্ষণ করে।
এদিকে অপহৃত ধর্ষিতার বোন কৌশলে মোবাইলে যোগাযোগ করে রবিবার দুপুরে তাদেরকে গোপালপুরের ভোলারপাড়া গ্রামে নিয়ে আসে। এ সুযোগে স্থানীয়রা ধর্ষককে গণধোলাই দিয়ে দু’জনকেই পুলিশে দেয়।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন আইন মামলায় আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026