1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

পিকনিকের অনুষ্ঠানে গান বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ১৯৬ বার দেখা হয়েছে

মাগুরা প্রতিনিধি ; মাগুরার শালিখা উপজেলার বৈখোলা গ্রামে পিকনিকের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আবু নাসের (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নববর্ষ উপলক্ষে আয়োজিত পিকনিকে উত্তেজনার জেরে মঙ্গলবার এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে বৈখোলা গ্রামে নববর্ষ উপলক্ষে পিকনিকের আয়োজন করে একদল যুবক। সেখানে উচ্চশব্দে গান বাজানো নিয়ে রাজু আহম্মদ নামে এক যুবকের সাথে বিরোধ হয় আলীবর্দী মন্ডল, আলী হোসেনসহ আরও অনেকের। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার সকালে রাজু আহম্মদ ও আলীবর্দী সমর্থিত দু’গ্রুপে সংঘর্ষ হয়। এ সময় আবু নাসের (৪৫) নামে এক যুবকসহ ১৬ জন জখম হন। তাদের মধ্যে গুরুত্বর জখম আবু নাসেরকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে আবু নাসের মারা যান।
আহত ১৫ জনের মধ্যে শুকুর আলী (২৭), ইকবাল (২৫), হামিদ (৪৭), আবু তালেব (৫০), ইকলাস (৪৫), বাবর (৪০), হেকমত (৩২), খায়রুল (৩২), একরাম (২৬), আলী হোসেন (৩০) কে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026