1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ জানাল আইসিসি বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, সুবিধাজনক সময়েই হবে: দীনেশ ত্রিবেদী ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৩৫

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনায় কমপক্ষে ৩৫ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ২৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় শফিক খানের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর থেকে চাবি থেকে গ্যাস বের হতে থাকে। পরে তিনি সিলিন্ডারটি বাইরের রাস্তায় ছুঁড়ে ফেলেন। তখনও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এমন সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে রাস্তায় থাকা কমপক্ষে ৩৫ জন দগ্ধ হন।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে তাদের মধ্যে ২৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুনে দগ্ধদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুরে আগুনের ঘটনায় ২৯ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয়রা দগ্ধদের কোনাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

অগ্নিদগ্ধদের মধ্যে তাৎক্ষণিকভাবে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন মোহাম্মদ মাইদুল ইসলাম, মোহাম্মদ কুটি, মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ নূর নবী, মোহাম্মদ নিরব, মোছাম্মৎ শিল্পী, মোহাম্মদ নাঈম মাহবুব মশিউর, মোতালেব।

কালিয়াকৈর মৌচাক ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026