1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আলাদা রঙের ইউটিউব ফিড তৈরি করবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪০ বার দেখা হয়েছে

সম্প্রতি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য লাল, সবুজ ও নীল রঙের আলাদা ফিড তৈরির সুযোগ চালু করেছে ইউটিউব। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা ইউটিউবের মূল ভিডিও ফিডের পাশাপাশি আলাদা ফিডে লাল, সবুজ ও নীল রঙের থাম্বনেইলযুক্ত ভিডিওগুলো আলাদাভাবে দেখতে পারেন; অর্থাৎ লাল রঙের ফিড তৈরি করলে যেসব ভিডিওর থাম্বনেইলে লাল রঙের প্রাধান্য রয়েছে, সেসব ভিডিও একসঙ্গে দেখা যাবে। রং অনুযায়ী ফিড তৈরি করা গেলেও থাম্বনেইলের রঙের কোনো পরিবর্তন হয় না। ইউটিউবে বিভিন্ন রঙের ফিড তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

আলাদা রঙের ইউটিউব ফিড তৈরির জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিচে স্ক্রল করলেই ‘ক্রেভিং সামথিং নিউ’ নামের একটি বক্স দেখা যাবে। এই বক্সে লাল, নীল ও সবুজ রঙের তিনটি বৃত্ত রয়েছে। এবার পছন্দের রঙের বৃত্ত নির্বাচন করে নিচে থাকা ‘লেটস গো’ অপশনে ট্যাপ করলেই সেই রং অনুযায়ী আলাদা ফিড চালু হবে। একইভাবে অন্য দুটি রঙের আলাদা ফিডও তৈরি করা যাবে। পরবর্তী সময়ে ইউটিউব অ্যাপে প্রবেশ করে মেনুবার ডানে স্ক্রল করলে বিভিন্ন রঙের ফিড দেখা যাবে। ফলে ফিডগুলোতে ক্লিক করে সহজেই পছন্দের ভিডিওগুলো দেখা যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026