1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

জি-মেইলে জরুরি মেইল আর্কাইভ করার উপায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৩ বার দেখা হয়েছে

 

টেকনোলজি ডেস্ক

 

প্রয়োজনে জরুরি মেইলগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এতে আপনি আপনার প্রয়োজনীয় মেইল আলাদা করে রাখতে পারবেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি যতদিন ইচ্ছা মেইল আর্কাইভ করে রাখতে পারবেন। কোনোভাবেই সেই মেইল ডিলিট হয়ে যাবে না। দেখে নিন কীভাবে জরুরি মেইলগুলো আর্কাইভ করবেন-

ডেস্কটপে করতে চাইলে-

>> আপনার জি-মেইল ইনবক্স খুলুন।
>> যেসব মেইল আর্কাইভ করতে চান সেই সব ইমেইল সিলেক্ট করুন। এজন্য প্রতিটি ইমেলের পাশের বাক্সে ক্লিক করুন বা উপরের দিকে “সিলেক্ট অল” বক্সে ক্লিক করে সব ইমেইল সিলেক্ট করুন। তবে যদি সিলেক্ট অল দেন তাহলে সব মেইল কিন্তু আর্কাইভ হয়ে যাবে। তাই বেছে বেছে সিলেক্ট করুন।

>> এবার “আর্কাইভ” অপশনে ক্লিক করুন। আপনি যদি কোনো ফোল্ডার লুকিয়ে রাখতে চান, তাহলে ফোল্ডারে ক্লিক করুন। >> এরপর “আর্কাইভ”-এ ক্লিক করলেই কাজ শেষ।

অ্যান্ড্রয়েড ডিভাইসে-

প্রথমে আপনার মোবাইল বা ট্যাবলেটে জি-মেইল অ্যাপটি খুলুন। আপনি যে ইমেলটি আর্কাইভ করতে চান সেটি খুলুন। স্ক্রিনের উপরের ডানদিকে তিন-বিন্দু আইকনে ক্লিক করুন। তারপর মেনু থেকে “আর্কাইভ” সিলেক্ট করুন।

আইফোনে করতে হলে-

আপনার আইফোন বা আইপ্যাডে জি-মেইল অ্যাপ খুলুন। আপনি যে ই-মেইলটি আর্কাইভ করতে চান, তার ডানদিকে সোয়াইপ করুন। এবার “আর্কাইভ” আইকনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করলেই কাজ শেষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026