1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

দেশে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ও গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার রাত ৮টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনটি ৩ থেকে ৪ সেকেন্ড স্থায়ী হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ওয়্যারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে পাবনা জেলার আটঘরিয়ায় ৩ দশমিক ৬ রিখটার স্কেলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের থেকে ১১১ কিলোমিটার দূরে।’

মেহেরপুরের গাংনী উপজেলা স্থানীয়রা জানান, ঘরের ভেতর থেকে তারা কম্পন অনুভব করেন। এ সময় তারা দ্রুত ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পের ঝাঁকুনিটা ছিল খুব শক্তিশালী। কিছুক্ষণ থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারত। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাননি তারা।

উপজেলার দেবীপুর গ্রামের জুনায়েদ হোসেন বলেন, ‘দোকানে বসেছিলাম। হঠাৎ করে ঘর কেঁপে ওঠে। তাৎক্ষণিক বাইরে বের হয়ে পড়ি। ভূমিকম্পের কথা শুনলে ভয় লাগে। আমাদের এখানে কারও ক্ষয়ক্ষতি হয়নি, আল্লাহ সবাইকে হেফাজত করেছেন।’

স্থানীয় বাসিন্দা কাজল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুইবার কম্পন অনুভূত হয়েছে। একবার আস্তে, একবার জোরে। ভয়ে ঘর থেকে বের হয়ে পড়ি। অনেক লোক ঘর থেকে বের হয়ে পড়েছিল।’

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে কম্পন অনুভব করলাম। কম্পনটি প্রায় ৩ থেকে ৪ সেকেন্ড ছিল। এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026