1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনায় ১৫ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন

খুলনার ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

খুলনার ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের এই সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, উপজেলার শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস (৩০), তাঁর দুই বছর বয়সী মেয়ে অর্নি বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩) ও আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ঘটনাস্থলে, দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শিশু অর্নি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ছাড়া গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

 

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ বলেন, বিকেল পৌনে চারটার দিকে দুর্ঘটনা ঘটে। চালকসহ ইজিবাইকে সাতজন যাত্রী ছিলেন। ইজিবাইকটি চুকনগর থেকে খুলনার দিকে যাচ্ছিল। খুলনা থেকে ইটবাহী একটি ট্রাক চুকনগরের দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা এলাকায় সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে গেছে।

স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ডুমুরিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026