1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মোবাইল কোম্পানির বিরুদ্ধে ১১ হাজার অভিযোগ ওয়ান স্টপ সেবার তাগিদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর বিরুদ্ধে ২০২৩ সালে ১১ হাজারের বেশি অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) এসব অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে এক বছরে ৭৬ শতাংশ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে। তবে বিটিআরসির অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া যথাযথ নয় বলে অংশীজনের মূল্যায়ন।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, অপারেটরগুলোর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে গ্রামীণফোনের বিরুদ্ধে। দ্বিতীয় অবস্থানে আছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক। পাঁচটি অপারেটরের মধ্যে এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে রবি, এয়ারটেল ও বাংলালিংক। সেবার মান, ইন্টারনেটের গতি এবং ডাটা ভলিউম নিয়ে গ্রাহকরা সবচেয়ে বেশি অভিযোগ জমা দিয়েছেন বলে তথ্য বিশ্লেষণে দেখা গেছে।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে অপারেটরগুলোর বিরুদ্ধে গ্রাহকদের মোট অভিযোগ জমা পড়ে ১১ হাজার ৩৩৪টি। এর মধ্যে গ্রামীণফোনের বিরুদ্ধে ৩ হাজার ১৭০টি, টেলিটকের বিরুদ্ধে ২ হাজার ১৪৯, রবির বিরুদ্ধে ২ হাজার ৩৫, এয়ারটেলের বিরুদ্ধে ১ হাজার ৮১২ এবং বাংলালিংকের বিরুদ্ধে ১ হাজার ২৯১টি অভিযোগ জমা পড়ে। এর বাইরে স্কিটোসহ অন্যান্য অপারেটরের বিরুদ্ধেও ৮৭৭টি অভিযোগ এসেছে। ক্যাটাগরিভিত্তিক এসব অভিযোগ জমা পড়ে সেবা গুণগত মান, ইন্টারনেট তথা ডাটার গতি ও ভলিউম, কল কেটে যাওয়া, প্রতারণামূলক কর্মকাণ্ড, ইনকামিং এবং আউটগোয়িং কল ও এসএমএস, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি), প্যাকেজ পরিবর্তন, কুইজ ও পুরস্কার, রিচার্জ বা বিলিং, সিম নিবন্ধন বা মালিকানা-সংক্রান্ত বিষয়ে। তবে প্রথম তিনটি কারণেই সবচেয়ে বেশি অভিযোগ গ্রাহকদের।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026