1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

স্মার্টফোন থেকে তথ্য চুরি ও কল রেকর্ড করে এই ৬ অ্যাপ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৪ বার দেখা হয়েছে

 

প্রযুক্তি ডেস্ক

 

 

গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ছয়টি অ্যাপে ‘বজ্রস্পাই’ নামের নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ইসেট’। প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, অ্যাপগুলো নামালেই স্মার্টফোনে বজ্রস্পাই ম্যালওয়্যার প্রবেশ করে গোপনে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি ফোনকল রেকর্ড করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে।

ইসেট গবেষকদের তথ্যমতে, গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নিজেদের ফোনে অ্যাপগুলো নামিয়ে ব্যবহার করছেন। ফলে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন তাঁরা। ক্ষতিকর ম্যালওয়্যার থাকার বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে ব্যবহারকারীদের ফোনে থাকা অ্যাপগুলো এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। আর তাই ব্যবহারকারীদের ফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছে ইসেট।

 

মুঠোফোন থেকে তথ্য চুরি করা অ্যাপগুলো হলো ‘প্রিভ টক’, ‘লেটস চ্যাট’, ‘কুইক চ্যাট’, ‘চিট চ্যাট’, ‘রাফাকত’ ও ‘মিট মি’। এ ধরনের ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে পরামর্শ দিয়েছে ইসেট।

সূত্র: নিউজ১৮ ডটকম

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026