1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ভারতের ৭৫ কোটি টেলিকম ব্যবহারকারীর তথ্য ফাঁস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৬ বার দেখা হয়েছে

ভারতের ৭৫ কোটি টেলিকম ব্যবহারকারীর ডাটা বিক্রি হয়েছে ডার্কওয়েবে। অর্থাৎ ভারতের মোট জনসংখ্যার ৮৫ শতাংশের তথ্য চুরি হয়েছে। গত ২৩ জানুয়ারি দেশটির সাইবার সিকিউরিটি ফার্ম ক্লাউডএসইকের এআই ডিজিটাল রিস্ক প্ল্যাটফরম ‘এক্সভিজিল’ এই তথ্য জানতে পারে। দুই সপ্তাহ আগে ‘সাইবোডেভিল’ ও ‘ইউনিট৮২০০’ অ্যাকাউন্ট থেকে ডার্কওয়েবের একটি ফোরাম ও টেলিগ্রামে ডাটাসেট বিক্রির পোস্ট দেওয়া হয়।

এতে টেলিকম গ্রাহকদের নাম, মোবাইল ফোন নম্বর, ঠিকানা, আধার কার্ডের তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে। এসব তথ্যের সম্মিলিত ফাইল সাইজ ১.৮ টেরাবাইট, যা বিক্রি হচ্ছে তিন হাজার ডলারে। এতে ভারতের প্রধান টেলিকম কম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিককালে ভারতে এত বড় তথ্য ফাঁসের ঘটনা নজিরবিহীন।

হ্যাক করে নয়, বরং সরকারি সংস্থার ডাটাবেইস বা টেলিকমিউনিকেশন সিস্টেম থেকে তথ্যগুলো সংগ্রহ করে সাইবার অপরাধীরা। এ বিষয়ে ক্লাউডএসইকের ভাষ্য, ‘তথ্য ফাঁসের এই ঘটনাকে অতিরঞ্জিত বলার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় ৭৫ কোটি মানুষ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।’

ক্লাউডএসইকে সতর্কবার্তা দেওয়ার পর প্রতিটি টেলিকম সার্ভিস অপারেটরকে নিরাপত্তাব্যবস্থার ত্রুটি শনাক্তের নির্দেশ দিয়েছে ভারতের ডিপার্টমেন্ট অব টেলিকম (ডিওটি)।

সূত্র : ইন্ডিয়া টুডে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026