1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

তাড়াশে মামা-মামি ও মামাত বোনকে হত্যার দায় স্বীকার ভাগ্নের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে মামা, মামি ও মামাত বোনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন ভাগ্নে রাজীব ভৌমিক।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুল রহমান মণ্ডল বিপিএম পিপিএম বার প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ঘাতক রাজীব ভৌমিক উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের বিশ্বনাথের ছেলে।

নিহতরা হলেন তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

মঙ্গলবার রাতে তাড়াশ থানায় নিহত স্বর্ণা সরকারের বড় ভাই সুকমল চন্দ্র সাহা হত্যা মামলা দায়ের করেন। পরে সিরাজগঞ্জ জেলা পুলিশ, সিআইডি, পিবিআই, ডিবি ও তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল ট্রিপল মার্ডারের সাথে জড়িত ভাগ্নে রাজিব ভৌমিককে আটক করে।

পুলিশের কাছে স্বীকারোক্তিতে রাজিব ভৌমিক জানান, নিহত বিকাশ চন্দ্র সাহা তার ভাগ্নে রাজীব ভৌমিকের সাথে মাছের খাদ্যের ব্যবসা করতেন। রাজিব ভৌমিক ব্যবসার জন্য মামা বিকাশ সরকারের কাছ থেকে ২০ লাখ টাকা নেন। বিকাশ মূলধনসহ সমদয় টাকা ফেরত চাইলে ভাগ্নের সাথে তার সম্পর্কের অবনতি হয়। এর জের ধরে ২৭ জানুয়ারি বিকেল রাজিব বিকেলে মামার বাসায় যান। মামা বাসায় না থাকার সুযোগে মামিকে কফি আনার জন্য বাহিরে পাঠান। তখন মামাত বোন পারমিতা সরকার তুশিকে হত্যা করেন। মামি কফি নিয়ে বাসায় এলে তাকে রড দিয়ে পিটিয়ে অজ্ঞান করে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করেন রাজিব। পরে মামাকে মোবাইল ফোন করে বাসায় আসতে বলেন। মামা বিকাশ সরকার বাসায় এলে তাকেও একইভাবে হত্যা করেন।

হত্যায় ব্যবহৃত রড ও হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026