1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ২১২ বার দেখা হয়েছে

রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আম বাগানে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে আগামী ৭ দিনের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি ফলের বাজারে ও গুদামে রাসায়নিকের ব্যবহার বন্ধে একটি পর্যবেক্ষণ টিম গঠন করতেও সংশ্লিষ্ট প্রশাসনকে বলা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

পুলিশের আইজিপি, বিএসটিআই ও র‌্যাবের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে

আম বাগান রাসায়নিকমুক্ত করা সংক্রান্ত আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের বলেন, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২০১২ সালে তিনি হাইকোর্টে এক রিট করেছিলেন। পরে ওই রিটের শুনানি নিয়ে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে আম বাগান রাসায়নিকমুক্ত করার বিষয়ে সাত দফা নির্দেশনা দেন। সেখানে আমের মৌসুমে রাসায়নিক ব্যবহার বন্ধ এবং একটি পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়েছিল। যার ধারাবাহিকতায় নতুন করে আমের মৌসুম আসায় তিনি হাইকোর্টে এক সম্পূরক আবেদন দিয়ে আদেশ চান। এরপর হাইকোর্ট পর্যবেক্ষণ টিম গঠনসহ আম বাগানে পুলিশ মোতায়েনের এই আদেশ দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026