1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সাত সংস্থার ব্যাপক অনিয়ম শাহ আমানতে দুর্নীতির শক্তিশালী সিন্ডিকেট প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদন: সুনির্দিষ্টভাবে উঠে এসেছে বেবিচকের ১০ কর্মকর্তার নাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২৬৩ বার দেখা হয়েছে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেকহোল্ডার দুই এয়ারলাইন্সসহ সাত সংস্থার ব্যাপক দুর্নীতির চিত্র উঠে এসেছে এক প্রতিবেদনে। এর মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক) শাখা, বেবিচক এস্টেট শাখা, বেবিচক ইএম শাখা, বেবিচক সিভিল ইঞ্জিনিয়ারিং শাখা, আনসার, কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এপিবিএন ও পুলিশের অসাধু কর্মকর্তারা জড়িয়েছেন নানা অপকর্মে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উঠে এসেছে বেবিচকের ১০ কর্মকর্তার নাম। এর মধ্যে চারজনকে বদলি করা হলেও বাকিরা রয়ে গেছেন বহাল তবিয়তে।

গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৮ মোহাম্মদ রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রতিবেদনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সংস্থার কিছু কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ার চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাই দুবাইসহ সাত সংস্থার অপকর্মের কথা উল্লেখ রয়েছে। এসব সংস্থার কিছু কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির কারণে বিমানবন্দরের সার্বিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীসেবা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হয়েছে।

বেবিচকের দুর্নীতি : প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরের মূল স্টেকহোল্ডার হলো বেবিচক। বেবিচকের বিভিন্ন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। বেবিচক অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক) শাখার সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের কাছ থেকে বকশিশের নামে টাকা নেওয়া, স্বর্ণ ও ইয়াবা চোরাচালান, হুন্ডি পাচার, বিভিন্ন শিল্প গ্রুপের কর্ণধার ও তাদের পরিবারের সদস্যদের প্রটোকল দেওয়ার নামে অর্থ আদায়সহ নানা রকম অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। অ্যাভসেক শাখার সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের প্রশ্রয়ে এসব অনিয়ম হচ্ছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026