1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

৮ লাখ টাকা ছিনতাই করতে গিয়ে গণধোলাই খেল পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ২৩৫ বার দেখা হয়েছে

জয়পুরহাটে আট লাখ টাকা ছিনতাই করতে গিয়ে গণধোলাই খেলেন এক পুলিশ কনস্টেবল।

এর পর জনতা তাকে আটক করে ক্ষেতলাল থানায় সোর্পদ করেন।

বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম মহিদুল ইসলাম (৪০)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি থানায় কর্মরত বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ওসি শাহরিয়ার খান জানান, জেলার কালাই উপজেলার পুনটবাজারের মুরগি ব্যবসায়ী খালেক ও তার কর্মচারী জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে আট লাখ টাকা তুলে মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছিলেন।

এ সময় পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মোটরসাইকেলে তাদের পিছু নিয়ে বটতলী ব্রিজ এলাকায় পৌঁছে ওই ব্যবসায়ীকে থামতে বলেন।

এর পর ওই পুলিশ কনস্টেবল মাদক মামলার ভয় দেখিয়ে আট লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

এ সময় ব্যবসায়ী ও তার কর্মচারীর চিৎকারে স্থানীয় জনতা ছুটে এসে পুলিশ সদস্য মহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পাঁচবিবি থানা পুলিশের ওসি বজলার রহমান জানান, অভিযুক্ত মহিদুলকে এমন কোনো মামলার আসামি ধরতে নির্দেশ দেয়া হয়নি। মহিদুল নিজ কর্মস্থল ছেড়ে কেন অন্য থানাধীন এলাকায় গেলেন সেটিও তার বোধগম্য নয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশলাইনে ক্লোজ করা হয়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026