1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

প্যাকেজের ফাঁদে মোবাইল গ্রাহকরা রিচার্জের টাকা যায় কোথায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে
বেসরকারি চাকরিজীবী মো. নুরুল আমিন (৫০) শুরু থেকেই তিনি গ্রামীণফোনের একজন গ্রাহক। বাড়তি ঝামেলা মনে করে কখনো প্যাকেজ কিংবা অফার দেখে মোবাইল রিচার্জ করেন না তিনি। প্রয়োজন অনুযায়ী রিচার্জ করেন নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে। ইন্টারনেটে কথা বলায় মোবাইলে খরচও কম হয় তার। এ জন্য গ্রামীণফোনে ৪৯ টাকায় এক সেকেন্ড পালসের একটি ছোট প্যাকেজ কিনতেন তিনি। সককিছু ঠিকঠাক চলছিল। একবার রিচার্জ করলে বেশ কিছু দিন চলে যেত। কোনো মেয়াদের ঝামেলা ছিল না। তবে কয়েক দিন আগে ৪৯ টাকা রিচার্জ করে নতুন এক অভিজ্ঞতার সম্মুখিন হন তিনি।
সময়ের আলোকে তিনি বলেন, আগে ৪৯ টাকা রিচার্জ করলে অনেক দিন ব্যবহার করতে পারতাম। কোনো মেয়াদ ছিলো না। আর গত দুবার আমি ৪৯ টাকা রিচার্জ করলে তিনদিন পর অব্যবহৃত টাকা কেটে নিয়ে যায়। সবশেষ একবার রিচার্জ করে তিনটা কল করতে পেরেছি। এরপর ভাইকে ফোন করতে গিয়ে দেখি ফোনে টাকা নেই। আমাকে বলছে এমারজেন্সি ব্যালেন্সের জন্য ডায়েল করুন। দুইবারই আমার সঙ্গে এমন হয়েছে।
তিনি বলেন, জিপি যদি কোনো নতুন নিয়ম করে বা প্যাকেজের পরিবর্তন আনে সেটিও তো আমাদের জানাবে। কিন্তু কোনো নোটিস ছাড়া নিজেদের ইচ্ছে মতো টাকা কেটে নিচ্ছে- এটা তো হতে পারে না। গ্রামীনফোনের এই সেবা নিয়ে আমি খুবই বিরক্ত।
মো. আলমগীর নামে এক ভুক্তভোগী বলেন, ফোন কোম্পানিগুলো এত এত প্যাকেজ ও অফার দেয় যে যা মনে রাখা সম্ভব নয়। প্রতিদিন ফোনে অনেক অফার আসে। কখনো অফার থেকে আবার কখনো মাইজিপি অ্যাপস থেকে কিংবা ফ্ল্যাক্সিলোডের দোকান থেকে আমি টকটাইম কিনি। কেনার পার মেয়াদ শেষ হওয়ার আগে আবার নতুন অফারের ম্যাসেজ আসে। সেটি কিনলে আগেরটি আর যোগ হয় না। আর সবচেয়ে বড় সমস্যা চচ্ছে মেয়াদ কবে শেষ সেটি তো মনে রাখা যায় না। ফলে সব মিনিট ব্যবহার করার আগেই কেটে নিয়ে যায়। অভিযোগ জানাতে গেলে আবারো টাকা গুনতে হয়। এ ধরনের বিভ্রান্তিকর অফার ও প্যাকেজ বন্ধ করা প্রয়োজন। একই সঙ্গে আমার টাকায় কেনা মিনিট ও ইন্টারনেট আমি ইচ্ছেমতো ব্যবহার করার স্বাধীনতা চাই। বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026