1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ফোন নম্বর ডিলিট হয়ে গেলে বের করার উপায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

মোবাইল ফোনে থাকা অনেক গুরুত্বপূর্ণ ফোন নম্বর আমরা হারিয়ে ফেলি বা ভুল করে ডিলিট করে ফেলি। অনেক চেষ্টার পরও সেই নম্বরগুলো খুঁজে পাই না। বুঝতে পারি না সেই নম্বর কোথা থেকে খুঁজে পাব।

অনেকেই জানেন না যে, ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর মুহূর্তেই খুঁজে পাওয়া যায়। তবে এ জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে।

যেভাবে ফিরিয়ে আনবেন

১. প্রথমে ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন।

২. যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন।

৩. এখন নিচের দিকে ফিক্স এবং ম্যানেজ আইকনে ট্যাপ করুন।

৪. এখন আপনি কন্টাক্ট নাম্বার ইমপোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রিস্টোর করার অপশন পাবেন।

৫. এখানে রিস্টোর কন্টাক্ট অপশনে ক্লিক করুন।

৬. তার পর রিস্টোর বাটনে ক্লিক করুন। এতেই ডিলিট হওয়া সব কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।

এ ছাড়া ফোন ব্যাকআপ থেকেও ডিলিট হওয়া নম্বর ফিরে পাওয়া যায়। যদি ফোনের ব্যাকআপ নিয়ে থাকেন, তবে ফোন ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বরগুলোও ফিরিয়ে আনতে পারবেন।

১. প্রথমে ফোনে সেটিংস চালু করুন।
২. ব্যাকআপ এবং রিস্টোর অপশনে প্রবেশ করুন।
৩. রিস্টোর অপশনে ট্যাপ করুন।
৪. কন্টাক্ট অপশনটিতে ক্লিক করুন।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026