1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

পাটকল শ্রমিকদের তৃতীয় দিনের ধর্মঘট চলছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ২২৯ বার দেখা হয়েছে

রাষ্ট্রায়ত্ত পাটকলে চলমান ৯ দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন পাটকল শ্রমিকরা। আজ বৃহস্পতিবারও চট্টগ্রাম ও খুলনায় সড়ক ও বেলপথ অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। টানা ৭২ ঘণ্টার ধর্মঘট চলবে আগামীকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-ননসিবিএ পরিষদের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকেরা এ আন্দোলন কর্মসূচি পালন করছেন।
পাটকল শ্রমিক নেতা খলিলুর রহমান বলেন, বিগত চার বছর ধরে সরকার ও বিজেএমসি মজুরি কমিশন বাস্তবায়নসহ শ্রমিকদের দাবি পূরণের কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। এ ছাড়া বকেয়া মজুরি, গ্রাচ্যুইটি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে গত মঙ্গলবার ২০১৫ সালের ১ জুলাই থেকে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে জাতীয় মজুরি স্কেল-২০১৫ অনুসারে শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরুর জন্য বিজেএমসি চিঠি দিলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, ওই চিঠিতে শ্রমিকদের ৯ দফা দাবি বাস্তবায়নের কোনো কথা বলা হয়নি। এ ছাড়া মজুরি কমিশন বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো নির্দেশনাও চিঠিতে নেই।

শ্রমিকরা জানান, দাবি মানা হলে আগামী ৭ তারিখ ঢাকায় বৈঠকের পর লাগাতার ধর্মঘটের কর্মসূচি দেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026