1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

এক্সে এক ভিডিও দিয়েই আয় ২ কোটি ৯০ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

 

প্রযুক্তি ডেস্ক

ইউটিউবের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও তৈরি করেন জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন। তাঁর মালিকানাধীন ‘মি বিস্ট’ চ্যানেলের গ্রাহকসংখ্যা প্রায় ২৩ কোটি ৪০ লাখ। ইউটিউব ব্যবহারকারীদের কাছে ‘মি বিস্ট’ নামে পরিচিত এই মার্কিন তরুণ সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) মাত্র একটি ভিডিও পোস্ট করেই ২ লাখ ৬৩ হাজার ৬৫৫ মার্কিন ডলার বা ২ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১০ টাকা ধরে) আয় করেছেন।

 

এক্সে ভিডিও পোস্ট করার বিষয়ে বরাবরই আগ্রহী ছিলেন না জিমি ডোনাল্ডসন। এ বিষয়ে তিনি জানিয়েছিলেন, নির্মাতাদের জন্য এক্সে ভিডিও প্রকাশ করা লাভজনক নয়। কারণ, এই প্ল্যাটফর্ম থেকে খুবই কম আয় করা যায়। তবে গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে তিনি এক্সে পুরোনো একটি ভিডিও প্রকাশ করেন। মাত্র এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি ১৫ কোটি ৬৭ লাখের বেশিবার দেখা হয়েছে।

এ বিষয়ে এক্স পোস্টে জিমি ডোনাল্ডসন জানিয়েছেন, আমার প্রথম এক্স ভিডিও আড়াই লাখ ডলারের বেশি আয় করেছে। অনেকেই ভিডিওটি দেখেছেন বলে বিজ্ঞাপনদাতারা ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করেছে। এর ফলে আগের তুলনায় আয়ও বেশি হয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞাপনী আয়ের অংশ থেকে কনটেন্ট নির্মাতাদের অর্থ দিয়ে থাকে এক্স। ‘ক্রিয়েটর অ্যাডস রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ সুবিধার আওতায় যেসব নির্মাতার কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হয়, তাঁদের আয়ের নির্দিষ্ট অংশ দিয়ে থাকে খুদে ব্লগ লেখার সাইটটি। তবে বিজ্ঞাপনী আয়ের অর্থ পাওয়ার জন্য কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্টে থাকা বিভিন্ন পোস্টে ৫০ লাখ ভিউ থাকতে হয়।

সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026