1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত সরকারের হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েলি সেনা: প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি পালন করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর মামলার রায় আজ ডাও জোন্সে যুক্ত হলো অ্যালফাবেট, সূচকে বাড়ছে প্রযুক্তির আধিপত্য তীব্র তাপপ্রবাহের কবলে উত্তর আমেরিকা: বিশ্বকাপের নকআউট পর্বে বড় চ্যালেঞ্জ টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে ৬টার মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ২৩০ বার দেখা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্দেশ দিয়েছেন, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিকেল ৬টার মধ্যে শেষ করার। তিনি বলেছেন, মঙ্গল শোভাযাত্রায় মুখে কোনো মুখোশ ব্যবহার করা যাবে না, তবে হাতে রাখা যাবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত সভায় এ নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখে যে কোনো খোলা জায়গায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সব অনুষ্ঠান বিকেল ৬টার মধ্যে শেষ করতে হবে। অনুষ্ঠানস্থলে ৫টার পর আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ভুভুজেলা নিষিদ্ধ থাকবে, এ ছাড়া শোভাযাত্রায় মুখোশ মুখে নয়, হাতে প্ল্যাকার্ড হিসেবে রাখতে হবে।

বৈশাখে বর্ষবরণের উদযাপন অনুষ্ঠানে ইভটিজিং, উচ্ছৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে মোবাইল কোর্ট থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠানে গোয়েন্দা, পুলিশ, র‌্যাবসহ নিরাপত্তারক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। একইসঙ্গে এই নিরাপত্তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনও স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যৌনহয়রানি ও ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালত। পহেলা বৈশাখের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে।’

পহেলা বৈশাখকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো ধরনের উসকানি যেন না ছড়াতে পারে, সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026