1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

রাঙামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ২১৮ বার দেখা হয়েছে

রাঙামাটির রাজস্থলী উপজেলায় আঞ্চলিক দলের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত হয়েছে। আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে রাজস্থলী উপজেলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, আরাকান লিবারেশন পার্টি ও তাদের প্রতিপক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে।

এর আগে রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে নির্বাচনকর্মীদের ওপর সশস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও ১৬ জন।

দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের নয়মাইল এলাকায় এ সশস্ত্র হামলা হয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক মো. আমির হোসেন, ভিডিপি সদস্য আল আমিন, বিলকিস বেগম, মিহির কান্তি দত্ত ও জাহানারা বেগম এবং পথচারী মন্টু চাকমা নিহত হন।

ওই দিন সন্ধ্যায় বাঘাইছড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান আহত আবু তৈয়ব আলী।

নির্বাচনী কর্মীরা বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের দুর্গম কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সারা দিন দায়িত্ব পালন শেষে একসঙ্গে বিজিবি পাহারায় গাড়িবহর নিয়ে ফিরছিলেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026