1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

শীর্ষ ধনীদের কার কত সম্পদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২৭৬ বার দেখা হয়েছে

পৃথিবীর বুকে সফল উদ্যোক্তা এবং বিত্তশালী হওয়ার দৌড় প্রতিযোগিতা ছিল একাল-সেকাল সবকালেই। প্রাচীনকালে তো বটেই, সাম্প্রতিককালে বিশ্ববাসী এমন সব ব্যক্তির দেখা পেয়েছেন, যারা নিজ নিজ অবস্থানে থেকে অকল্পনীয় সাফল্য অর্জন করেছেন।  তারা সবাই নিজ নিজ দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী ক্ষমতায় সমাজে সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছেন। এরা যুগে যুগে একচেটিয়াভাবে বিশ্বের সবচেয়ে ধনকুবের ব্যক্তিদের তালিকায় তাদের সাফল্য রেখেছেন; যা মোটেও ছোট কোনো কীর্তি নয়

 

যেভাবে পাঁচ ধনীর সম্পদ বেড়ে দ্বিগুণ

 

বিশ্বের অতিধনীদের সম্পদের পরিমাণ বাড়ছেই। সম্প্রতি অক্সফাম ইন্টারন্যাশনালের প্রকাশিত বার্ষিক বৈষম্য প্রতিবেদন অনুযায়ী, সামগ্রিকভাবে ২০২০ সালের পর শীর্ষ পাঁচ ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ এই সময়ে হওয়া মূল্যস্ফীতির হারের চেয়ে তাদের বিত্ত তিনগুণ দ্রুত বেড়েছে। ঠিক এই সময়ে শীর্ষ ধনীদের সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে, অন্যদিকে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের আয় কমেছে। সুইজারল্যান্ডের দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের আসর বসার আগে অক্সফাম ইন্টারন্যাশনাল এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২০ সালে এ ধনীদের সম্পদের পরিমাণ ছিল ৪০ হাজার ৫০০ কোটি ডলার। গত বছর তা ৮৬ হাজার ৯০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে, বিশ্বব্যাপী প্রায়  ৫০০ কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে, যাদের উচ্চ মূল্যস্ফীতি, যুদ্ধ-সংঘাত ও জলবায়ু সংকটের সঙ্গে লড়তে হচ্ছে। অক্সফাম ইন্টারন্যাশনাল আরও জানিয়েছে, বিশ্বব্যাপী ধনী-গরিবের সম্পদের ব্যাপক বৈষম্যের এই অবস্থায়, বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে দারিদ্র্যদূরীকরণে প্রায় ২৩০ বছর সময় লাগবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026