1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে চাই : ভারতীয় হাইকমিশনার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ২৩২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও ভারতের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। বুধবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী।

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটা আমার প্রথম বৈঠক। আমরা পারস্পরিক প্রতিবেশী দেশ। আমাদের মধ্যে গভীর ও চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও ভারতের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চাই।

তিনি বলেন, বৈঠকে দু’দেশের মানুষে মানুষে যোগাযোগ, কানেক্টিভিটি, বিদ্যুৎ সহযোগিতা, ক্রেডিট লাইনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, রোহিঙ্গাদের জন্য ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের জানান, দু’দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের আসন্ন নির্বাচনে সরকার পরিবর্তন হলেও দু’দেশের সম্পর্ক অটুট থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026