1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আমরা টেকনোলজিসের ৮০% ব্যান্ডউইডথ বন্ধ করেছে বিটিআরসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিসের ৮০ শতাংশের মতো ব্যান্ডউইডথ ব্লক করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আমরা টেকনোলজিসের কাছে বিটিআরসির ২২ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। তারা বেশ কয়েকটি কিস্তি দিতে ব্যর্থ হয়েছে। বিটিআরসি তাদেরকে জানিয়েছে, অন্তত ১০ কোটি টাকা দিয়ে বাকি টাকা কিস্তিতে দিতে হবে। সংস্থার সূত্র জানায়, আমরা টেকনোলজিস যদি পাওনা দিতে ব্যর্থ হয়, তাহলে বিটিআরসি সেখানে প্রশাসক বসানোর কথাও চিন্তা করছে।

এ বিষয়ে বক্তব্যের জন্য আমরা টেকনোলজিসের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি। বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ  বলেন, সরকারের পাওনা আদায় করতে হবে। এ জন্য সবকিছুই বিবেচনা করা হচ্ছে।

এর আগে আইআইজি কোম্পানির কাছ থেকে বকেয়া আদায়ে ব্যান্ডউইডথ সেবা ‘ডাউন’ (সীমিত) করে দিয়েছিল সাবমেরিন কেব্‌ল কোম্পানি। সেখানেও আমরা টেকনোলজিসের কাছে পাওনা বাকি ছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026