1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

স্মার্টফোন কেনার আগে জেনে নিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

বর্তমানে স্মার্টফোন কোনও বিলাসিতার পণ্য নয়। স্মার্টফোন বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ফাইল রাখা, ছবি তোলা, ভিডিও করা, সেগুলো এডিট করা এবং স্টোর করা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার সহ বিভিন্ন কাজে এখন স্মার্টফোন ব্যবহার করা হয়। অর্থাৎ স্মার্টফোন কেনার সময় খেয়াল রাখতে হয়, আপনি যে স্মার্টফোনটি কিনছেন সেটি দিয়ে এই কাজগুলো করতে পারবেন কি না। অথবা কতটা করতে পারবেন।

এজন্য ফোন কেনার যেসব কিছু বিষয় খেয়াল রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন-

প্রসেসর ও ব়্যাম
আপনার স্মার্টফোনটি কতটা স্মার্ট তা নির্ভর করে ফোনের প্রসেসরের উপর। তাই ফোন কেনার আগে এই প্রসেসরের উপর বিশেষ নজর রাখা উচত৷বর্তমানে সর্বাধুনিক প্রসেসর বলতে বাজারে আছে স্ন্যাপড্রাগন প্রসেসর। পাশাপাশি ৮০৫ চিপসেটটিও খুব ভালো মানের। তাই এটিকেও আপনি পছন্দ করতে পারেন। মূলত আপনার স্মার্টফোনটি কতটা দ্রুত কাজ করবে তা নির্ভর করে প্রসেসর ও ব়্যামের উপর।

ক্যামেরা

ক্যামেরা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। কারণ ভালো ছবি তোলার জন্য চাই ভাল মানের ক্যামেরা। যত বেশি মেগাপিক্সেল হবে ততই ভালো ছবি উঠবে আপনার স্মার্টফোনে। এছাড়া সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরার ভূমিকাও গুরত্বপূর্ণ।

ব্যাটারির লাইফ

ব্যাটারির শক্তি নির্ধারিত হয় মোবাইল ফোনটি কেমন তার ওপর ভিত্তি করে। তবে বড় মাপের স্ক্রিনের মোবাইল বেশি ব্যাটারি শক্তি ক্ষয় করে। তাই শক্তিশালী ব্যাটারি প্রয়োজন হবে মোবাইলটি অনেক সময় ধরে চালু রাখার জন্য।

দাম ও বাজেট

স্মার্টফোন কেনার আগেই আপনার বাজেট ঠিক করে ফেলুন। এবার যে ফোনটি কিনতে চান সেটির দাম সম্পর্কে জেনে নিন। দামের সঙ্গে অবশ্যই আপোষ করবেন তবে সেটা ফোনের কেমন ফিচার পাচ্ছেন তা জেনে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026