1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সিইও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

টেকনোলজি ডেস্ক

পোল্যান্ডের অ্যালকোহল ও বেভারেজ কোম্পানি ডিকটেডর, হংকং-ভিত্তিক রোবোটিক্স কোম্পানি হ্যানসন রোবোটিক্সের সহযোগিতায় এই হিউম্যানয়েড রোবটকে সিইও হিসেবে তৈরি করেছে। বিশ্বে এমন মানবসদৃশ রোবট সিইও নিয়োগের ঘটনা প্রথম ঘটল। পোল্যান্ডের অভিজাত রাম উৎপাদনকারী ডিকটেডরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন

 

রোবট মিকা সোফিয়ার প্রোটোটাইপ তবে আরও উন্নত সংস্করণ। পোল্যান্ডের অ্যালকোহল ও বেভারেজ কোম্পানি ডিকটেডর, হংকং-ভিত্তিক রোবোটিক্স কোম্পানি হ্যানসন রোবোটিক্সের সহযোগিতায় এই হিউম্যানয়েড রোবটকে সিইও হিসেবে তৈরি করেছে।
বিশ্বে এমন মানবসদৃশ রোবট সিইও নিয়োগের ঘটনা প্রথম ঘটল। পোল্যান্ডের অভিজাত রাম উৎপাদনকারী ডিকটেডরের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরের দিন অর্থাৎ ১ সেপ্টেম্বর, ২০২২ থেকেই মিকা তার অফিশিয়াল ক্যারিয়ার শুরু করে। ডিকটেডর পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্তকে প্রতিষ্ঠানটির ইউরোপ অংশের প্রেসিডেন্ট মারেক একই সঙ্গে বৈপ্লবিক ও সাহসী বলে আখ্যায়িত করেছেন। এরই মধ্যে মিকার একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে সে বলেছে, সে উন্নত এআই এবং মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মিকা আরও জানায়, তার নেওয়া সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত স্বার্থের ওপর নির্ভর করে না।

নির্ভুল গণনার মাধ্যমে কোম্পানির নীতি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে সে। যদিও ডিকটেডরের কর্মচারী নিয়োগ এবং বরখাস্তের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখনো মানুষের হাতেই থাকছে। মূলত কোম্পানির পণ্য ডিজাইন করার জন্য শিল্পী বাছাই করার মতো কাজ করছে মিকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026