1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

যে কারণে ভাঙছে নিক-প্রিয়াঙ্কার সংসার!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ২৭৪ বার দেখা হয়েছে

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। একজন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। অন্যজন আমেরিকান পপতারকা। দু’জন মিলে গাঁটছড়া বেঁধেছিলেন ১ ডিসেম্বর, ২০১৮। তার পর বিদেশে হনিমুনও সেরেছেন। কিন্তু মাত্র তিনমাসেই নাকি সেই সুখের সম্পর্ক শেষ। ইতোমধ্যে নাকি বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন এই দম্পতি!

একটি মার্কিন ম্যাগাজিন সম্প্রতি এই দাবিই করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, ৩৬ বছরের নায়িকা এবং ২৬ বছরের গায়কের মধ্যে নাকি কোনও কিছু নিয়েই মতের মিল হচ্ছে না। কাজ, পার্টি, দু’জনের একান্ত সময় কাটানো— সব কিছু নিয়েই নাকি ঝামেলা হয় দু’জনের। এই জুটির ঘনিষ্ঠ অনেকেই মনে করছেন, খুব তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এই জুটি। এখন তারই মূল্য দিতে হচ্ছে।

কেন মতের মিল হচ্ছে না প্রিয়াঙ্কা-নিকের? সূত্রের দাবি, বিয়ের পর থেকে নিকের হয়ে যেকোনও সিদ্ধান্ত নাকি প্রিয়াঙ্কাই নিচ্ছেন। নিকের সিদ্ধান্তকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না বলিউড নায়িকা। আর তাতেই নিকের আপত্তি। নিজস্ব মতামত হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তার। বিয়ের আগে পর্যন্তও তাদের সম্পর্কের সমীকরণ এমন ছিল না বলেই দাবি ঘনিষ্ঠদের।

পরিবারও নিককে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বলেই জানা গেছে। তাদের নাকি মনে হয়েছিল, প্রিয়াঙ্কা পরিণতমনস্ক। গুছিয়ে সংসার করতে পারবেন। কিন্তু বিয়ের পর তার আচরণ দেখে নিকের পরিবারের অনেকেরই মনে হচ্ছে, আসলে পার্টি করতে সবচেয়ে বেশি পছন্দ করেন প্রিয়াঙ্কা। বয়স ৩৬ হলেও হাবভাব এখনও যেন ২১ বছরের মেয়ের মতোই।

সূত্র: আনন্দবাজার

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026