1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইনস্টাগ্রাম নিয়ে ইলন মাস্কের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি আইনি জটিলতায় আবারও শঙ্কার মুখে অনুদানের সিনেমা ‘বনলতা সেন’ মধ্যপ্রাচ্যে ড্রোন হামলার জেরে বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি ও শেয়ারবাজারে বড় দরপতন ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও সহকারী নিহত যুক্তবিরতি আলোচনা থমকে যাওয়ার মুখে ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের জেদ্দা-রিয়াদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আজ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে ব্রাজিল, দলে ফিরছেন নেইমার চলতি বছর হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৬২ হাজারের বেশি বাংলাদেশি

জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

জাতীয় পরিচয়পত্র থাকলেই দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট দিতে চাইলে অবশ্যই ভোটার তালিকায় নাম থাকতে হবে।

রবিবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

আরও পড়ুন : সিলেটের জনসভায় ২ লাখ বোতল পানির ব্যবস্থা মেয়রের

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় পরিচয়পত্র থাকলেই সে ভোটার নয় এ বিষয়ে নির্মিত বিজ্ঞাপন বিভিন্ন সামাজিক মাধ্যম ও বেতার এবং টেলিভিশনে প্রচার করতে হবে। এটা বাস্তবায়ন করবেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক।

এ বিষয়ে মো. শরিফুল আলম বলেন, নির্বাচন কমিশন ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে, তবে তারা ভোটার নয়।

তিনি বলেন, তিনিই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন- যিনি বাংলাদেশি নাগরিক, আঠারো বছর বা তদূর্ধ্ব বয়সী (অর্থাৎ ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকগণ), সংশ্লিষ্ট ভোটার এলাকার/নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

যারা ভোট দিতে পারবেন না, তারা হলেন- যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকে, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিকগণ), আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026