1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইনস্টাগ্রাম নিয়ে ইলন মাস্কের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি আইনি জটিলতায় আবারও শঙ্কার মুখে অনুদানের সিনেমা ‘বনলতা সেন’ মধ্যপ্রাচ্যে ড্রোন হামলার জেরে বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি ও শেয়ারবাজারে বড় দরপতন ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও সহকারী নিহত যুক্তবিরতি আলোচনা থমকে যাওয়ার মুখে ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের জেদ্দা-রিয়াদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আজ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে ব্রাজিল, দলে ফিরছেন নেইমার চলতি বছর হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৬২ হাজারের বেশি বাংলাদেশি

ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করলে ব্যবস্থা : ইসি আনিছুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার দেখা হয়েছে

ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে- এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

 

তিনি বলেন, ভোট প্রতিহত করার অধিকার কারো নেই, যদি কেউ বাঁধা দেয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাঠপর্যায়ে একই কথা বলেছি। কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতে নাও পারেন। ভোট প্রতিহত করার অধিকার কারো নেই। কিন্তু অন্যকে প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি- সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ডের। পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে বলেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। কোনো কার্পণ্য যাতে না হয়। কাজেই কোনো ব্যত্যয় হবে না।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেন, আমাদের কাছে হেভিওয়েট বা লাইট ওয়েট বলে কেউ নেই। যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে সামান্যতম কুণ্ঠিত হবো না।

এছাড়া আচরণবিধি অমান্য করা ও প্রার্থীদের বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

শিগগিরই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে মাদারীপু-৩ আসনের স্বতন্ত্র্য প্রার্থীর সমর্থকের মারা যাওয়ার ঘটনাতেও ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। সূত্র : বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026