1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

যদি একটি ভোটও কারচুপি হয় তাহলে ওই সেন্টার বন্ধ করে দেব: সিইসি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব সংবাদদাতা, বরিশাল।

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি একটি ভোটকেন্দ্রেও ভোট কারচুপি হয় তাহলে সেটি বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘কোনো সেন্টারে যদি একটি ভোটও কারচুপি হয়, খবর আসে তাহলে ওই সেন্টার আমি বন্ধ করে দেব। যদি সকাল ৮টা, ৯টাতেও হয় তাহলেও আমরা ওই সেন্টার বন্ধ করে দেব, কেননা ফলাফল একটার জন্যও প্রভাবিত হতে পারে।’

আজ শনিবার সকাল ১০টায় সিইসি, রির্টানিং কর্মকতার সম্মেলন কক্ষে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ৩৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘সিস্টেমের উপর আস্থা রাখতে হবে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। আপনারা কেউ যদি কোনো রকম ব্যত্যয় সৃষ্টি করেন, আপনাকে হয়তো দেখতে পারব না, কিন্তু সেন্টারে যদি একটি ভোটও কারচুপি হয়, খবর আসে তাহলে ওই সেন্টারটি আমি বন্ধ করে দেব।’

তিনি বলেন, ‘নির্বাচনে অনিয়ম করতেই হবে, তা না হলে শক্তি প্রদর্শন হবে না, এটা আমরা বিশ্বাস করি না, আপনারাও নিশ্চই এটা করেন না। শুধু প্রচারণা দিয়ে নির্বাচন হবে না। মূল নির্বাচন হবে পোলিংয়ের মাধ্যমে। ৭ তারিখের যে নির্বাচন সেটি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা কেন্দ্রে কেন্দ্রে ডিক্লারেশনের মাধ্যমে আপনারা ঘরে বসেই জেনে যাবেন।’

সিইসি আরও বলেন, নির্বাচন নিয়ে অতীতে অনেক বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি তারাও বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। আজ এখানে এসেছি আপনাদের কাছে প্রতিশ্রুতি নিতে যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয় এবং ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026