1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানির পরিধি বাড়াতে নিউজিল্যান্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত ও অনুমোদনের লক্ষ্যে এনইসির গুরুত্বপূর্ণ সভা শুরু ইনস্টাগ্রাম নিয়ে ইলন মাস্কের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক মধ্যপ্রাচ্যের সঙ্গে একই দিনে ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি আইনি জটিলতায় আবারও শঙ্কার মুখে অনুদানের সিনেমা ‘বনলতা সেন’ মধ্যপ্রাচ্যে ড্রোন হামলার জেরে বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি ও শেয়ারবাজারে বড় দরপতন ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও সহকারী নিহত যুক্তবিরতি আলোচনা থমকে যাওয়ার মুখে ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের জেদ্দা-রিয়াদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

শতাধিক আসনে নৌকার সঙ্গে স্বতন্ত্রের লড়াই ২৮ জন বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, ২২১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৩৮২ জন স্বতন্ত্র প্রার্থী ব্যালট পেপার মুদ্রণের কাজ শুরু ইসির, ২৫ ডিসেম্বর যাবে জেলায় জেলায় ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের লড়াই হবে। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২২১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তত ৩৮২ জন স্বতন্ত্র প্রার্থী। তাদের বড় অংশই আওয়ামী লীগের নেতা, যারা ইতিমধ্যে ভোটের মাঠে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন। বর্তমান সংসদের ২৮ জন এমপি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন।

গতকাল চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, স্বতন্ত্র প্রার্থীদের শক্তি ও সামর্থ্য আছে বলেই নির্বাচনে নেমেছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, রিটার্নিং কর্মকর্তার বাছাই ও ইসির আপিলে বাদ পড়াদের অনেকে উচ্চ আদালতে রিট করেছেন। তাদের কেউ কেউ ইতিমধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন। ভোটের আগ পর্যন্ত আরও কেউ কেউ প্রার্থিতা ফিরে পেতে পারেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026