1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

এফ আর টাওয়ারের দুই মালিক ৭ দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ১৪৪ বার দেখা হয়েছে

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এস এম এইচ আই ফারুক ও তাসভির উল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।

এস এম এইচ আই ফারুক (৬৫) এফ আর টাওয়ারের জমির মালিক। আর তাসভির উল ইসলাম এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক।


এর আগে এই দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। শতাধিক লোক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আসামি ফারুক, তাসভির ও রুপায়ন গ্রুপের লিয়াকত আলী খান মুকুল এবং এফ আর টাওয়ার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অসৎ উদ্দেশ্যে নির্মাণ বিধিমালা ভঙ্গ করেন। টাওয়ারের সম্পত্তি ও লোকজনের জানমালের কথা না চিন্তা করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চরম অবহেলা করার ফলে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

ওই বহুতল ভবন নির্মাণকাজ করার সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৈরি বিধিমালা সঠিকভাবে পালন করা হয়েছে কিনা এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা সঠিক ছিল কি না রিমান্ড আবেদনে তা খতিয়ে দেখতেও বলা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026