1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণ প্রজন্মের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল ২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে সতর্ক কোচ মন্টেলা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার প্রয়াস নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে: ক্রিকেটার নাঈম ডিএমপির বিশেষ অভিযানে তেজগাঁওয়ে গ্রেফতার ৬১ রাজধানীতে ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা: খুলশী থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণ: তিতাস এলাকায় আজ মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ মেট্রোরেলের ট্র্যাকে প্রাণীর অনুপ্রবেশ: সাময়িক বন্ধ ট্রেন চলাচল সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

প্রতীক নিয়ে প্রচারণা শুরু কাল, মানতে হবে বিধিনিষেধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

আগামীকাল (সোমবার) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় নেমে পড়বেন প্রার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। মিছিল করতে পারবেন, শ্লোগান দিতে পারবেন। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার (১৭ ডিসেম্বর)। অনেক প্রার্থী শেষ দিনে এসে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখন চূড়ান্ত হয়েছে সব দলের এবং স্বতন্ত্র প্রার্থীদের তালিকা।

 

আগামীকাল সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন তারা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য এবার ১৮ দিন সময় পাবেন এমপি প্রার্থীরা।

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী ২০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার উদ্বোধন করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026