1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণ প্রজন্মের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল ২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে সতর্ক কোচ মন্টেলা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার প্রয়াস নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে: ক্রিকেটার নাঈম ডিএমপির বিশেষ অভিযানে তেজগাঁওয়ে গ্রেফতার ৬১ রাজধানীতে ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা: খুলশী থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণ: তিতাস এলাকায় আজ মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ মেট্রোরেলের ট্র্যাকে প্রাণীর অনুপ্রবেশ: সাময়িক বন্ধ ট্রেন চলাচল সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

একতরফা নির্বাচনে বাংলাদেশ রাষ্ট্রের শক্তি-সম্ভাবনা-ভবিষ্যৎ বিপর্যস্ত হবে: ৪০ নাগরিক।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এখনো বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল আন্দোলনের মাঠে রয়েছে। এমন পরিস্থিতিতে যদি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ রাষ্ট্রের শক্তি-সম্ভাবনা-ভবিষ্যৎ বিপর্যস্ত হবে এবং সমাজে ক্ষোভ ও বিরোধ বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন ৪০ বিশিষ্ট নাগরিক।

আজ রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো ৪০ বিশিষ্ট নাগরিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

 

বিবৃতিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে—নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে আগামী ৭ জানুয়ারি একটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার/নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই নির্বাচনের আগে আগে নির্বিচারে মামলা, গ্রেপ্তার, বিতর্কিত প্রক্রিয়ায় সাজা প্রদান ও নির্যাতনের মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বাচন এমনকি রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচন তাই হতে যাচ্ছে সরকারি দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে কেবল তাদেরই ডামি প্রার্থী ও অনুগত দলগুলোর প্রার্থীদের নির্বাচন। ফলে এই নির্বাচনে পছন্দমতো যথার্থ বিকল্প বেছে নেওয়া থেকে বাংলাদেশের নাগরিকগণ বঞ্চিত হবেন এবং নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিত্ব নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়বে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026