1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

কঠোর হচ্ছে ফেসবুক লাইভের নিয়ম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ২৫৪ বার দেখা হয়েছে

ফেসবুক শুক্রবার বলেছে, তারা এ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও সম্প্রচারের নিয়ম কঠিন করছে। অতি সহজে ফেসবুক ব্যবহার করে নিউজিল্যান্ডের দু’টি মসজিদে ভয়াবহ হামলার ঘটনা সম্প্রচার করায় তারা এমন পদক্ষেপ নিচ্ছে। খবর এএফপি’র।

ক্রাইস্টচার্চের ওই দুই মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়। অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শ্বেতাঙ্গ চরমপন্থী মুসল্লিদের ওপর এ বর্বর হামলা চালায়।

অনলাইনে দেয়া এক পোস্টে প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, অনেকে যথার্থভাবে প্রশ্ন তুলেছেন যে হামলার এমন ভয়ঙ্কর ভিডিও প্রচারে কিভাবে ফেসবুকের মতো অনলাইন প্লাটফর্মগুলো অতি সহজে ব্যবহার করতে পারে।

তিনি আরো বলেন, ‘এমন সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমরা তিনটি পদক্ষেপ গ্রহণ করছি। সেগুলো হলো-ফেসবুক লাইভ ব্যবহারের নিয়ম কঠিন করা, আমাদের প্লাটফর্মের প্রতি ঘৃণা পরিহারে আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নিউজিল্যান্ড কমিউনিটির প্রতি জোরালো সমর্থন।’

স্যান্ডবার্গ বলেন, এরআগে যারা এ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও প্রচার করার ক্ষেত্রে এ প্লাটফর্মের মান লঙ্ঘন করেছে ফেসবুক তাদের নিষিদ্ধ করার চেষ্টা করছে।

আমাদের সামাজিক বাস্তবতার ক্ষেত্রে ক্ষতিকর এমন সহিংস ভিডিও ফুটেজ বা ছবি দ্রুত চিহিৃত করে এগুলো শেয়ার করা বা পুনরায় পোস্ট দেয়া বন্ধে ফেসবুক কর্তৃপক্ষ সফটওয়্যার উন্নয়নেও কাজ করে যাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026