1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

aতারকাদের গোপন বিয়ের যত গল্প

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বার দেখা হয়েছে

‘স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে’ এ প্রবাদ পুরনো। প্রেম স্বর্গীয় বটে, তবে শোবিজ তারকাদের গোপন প্রেম-বিয়ে সন্তান এ প্রবাদকে মিথ্যা করে দেয়। এ ধরনের গোপন সম্পর্কের ইতিহাস মিডিয়াপাড়ায় অহরহ ঘটে। সম্প্রতি ফাঁস হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী পপির গোপন প্রেম, বিয়ে ও সন্তানের কথা। ঢাকাই শোবিজ জগতের তারকাদের গোপন প্রেম বিয়ের কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

পপির গোপন বিয়ে-সন্তানের গুঞ্জন

 

তিন বছরের বেশি সময় ধরে খোঁজ নেই নায়িকা পপির। তবে চলচ্চিত্র শিল্পী সমিতির গত নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আবার উধাও। কিছুদিন পরপরই তিনি বিয়ে সংক্রান্ত খবরের শিরোনাম হন। এমনও শোনা গেছে, সন্তানের মা হয়েছেন পপি। কয়েক মাস বিরতির পর মঙ্গলবার আবারও খবরের শিরোনাম হলেন তিনি। এবার বলা হচ্ছে- পপির স্বামী জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর সন্তানের নাম আয়াত। অভিনয় জীবনের শুরুতে নব্বই দশকে শাকিল খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল যখন, তখনো আত্মগোপনে ছিলেন তিনি। প্রায় তিন বছরের বেশি সময় ধরে হন্যে হয়ে তাঁকে খুঁজছেন তাঁর প্রযোজকরা। এমনকি পপির পরিবারের লোকেরাও জানেন না এ খবর। তবে এর মধ্যে জানা যায়, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। পপির পারিবারিক একটি সূত্র জানায়, নায়িকা তাঁর সন্তানের নাম রেখেছেন আয়াত। পপির স্বামী একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা তিনি। সূত্রটি এও জানায়, বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন পপি। এর আগে তিনি বারিধারা ও উত্তরায় ছিলেন। তবে বাসার ঠিকানা কাউকে জানাননি। এরপর ঠিকানা জেনে গেলে দ্রুত ওই এলাকার বাসা ছেড়ে দেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026