1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সার্ভিস সেন্টারে ফোন ঠিক করতে দিলে মাথায় রাখবেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

আমাদের প্রায় সকলের জীবনেই স্মার্টফোন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অনেকেই তাদের ব্যক্তিগত ছবি, ভিডিও থেকে শুরু করে ব্যাংকিং-এর যেকোনো তথ্য সবকিছুই স্মার্টফোনে সংরক্ষণ করে রাখেন। পাশাপাশি, স্মার্টফোন আমাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে, আমাদের পেশাদার জীবন বজায় রাখতে সাহায্য করে। কিন্তু, হঠাত্ করে যদি আপনার শখের ফোনটি খারাপ হয়ে যায়, তখন মেরামত করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এতে শুধুই যে ফোনের ডাটা গায়েব হয়ে যায়, তা নয়। সেই সঙ্গে অচেনা কোনো ব্যক্তি আপনার ফোনে থাকা ডাটার অপব্যবহার করতে পারেন। সেজন্য আপনাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। স্মার্টফোনটি সার্ভিস সেন্টারে দেওয়ার আগে এই কাজগুলো অবশ্যই করবেন। জেনে নিন-

১) স্মার্টফোনটি সার্ভিস সেন্টারে বা দোকানে দেওয়ার আগে ফোনের সমস্ত ডাটা মুছে ফেলুন। এতে কোনোভাবেই কেউ আপনার ফোনের কোনো ডাটা পাবেন না। এমনকি এর আরো একটি সুবিধা হলো, কোনোভাবে ডাটা মুছে গেলে আপনি তা পেয়ে যাবেন।

২) আপনি যদি আপনার মোবাইল ফোনে ব্যাংকিং অ্যাপ রেখে থাকেন, তবে সেগুলো ডিলিট করুন। মুছে ফেলার আগে, আপনার পাসওয়ার্ড একটি নিরাপদ জায়গায় লিখে রাখুন, যাতে আপনি কোনো সমস্যায় না পড়েন।

৩) আপনার ই-মেইল এবং ফটো গ্যালারিতে পাসওয়ার্ড রাখুন। সম্ভব হলে জি-মেইল অ্যাকাউন্টটি লগআউট করুন। কারণ ফোনের মেসেজ বক্স থেকে যেভাবে প্রতিটি অ্যাকাউন্ট খোলা যায়। একইভাবে জি- মেইলও সমস্ত ডিজিটাল অ্যাকাউন্টকে ওপেন করে দেয়।

৪) তবে এই কাজগুলো তখনই করবেন, যখন কোনো অচেনা দোকানে আপনি আপনার ফোনটিকে ঠিক করার জন্য দেবেন। যদি কোনো কোম্পানির সার্ভিস সেন্টার হয়, সেক্ষেত্রে এসব কাজ না করলেও হবে। তবে আপনার সুবিধার্থে আপনি ব্যাকআপ রাখতেই পারেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026