1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ইন্টারনেট নিয়ে বিল গেটস যা আশা করেছিলেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

টেক প্রতিদিন ডেস্ক

 

ইন্টারনেটের ব্যবহার মানুষকে আরো বিচারবুদ্ধিসম্পন্ন (যুক্তিবাদী) করে তুলবে—এমনটা ভেবেছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে তিনি উপলব্ধি করেছেন, এখানে সমালোচনামুখর মানুষ একে অপরকে খুঁজে ফিরছে। প্রথম দিকে তাঁর ধারণা ছিল, ইন্টারনেট তথ্য খোঁজার কাজে ব্যবহৃত হবে। মানুষ নানা বিষয়ে তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করবে।

যেমন—কোনো মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে সংবাদপত্রের বদলে ইন্টারনেটের তথ্যের ওপর নির্ভর করবে। ইন্টারনেটে মানুষের অদ্ভুত কর্মকাণ্ড দেখেও অবাক তিনি। উদ্ভট সব আইডিয়াও বের হচ্ছে ইন্টারনেট থেকে। তিনিসহ অন্য যাঁরা ডিজিটাল বিপ্লবের পথিকৃত্ ছিলেন, তাঁরা কখনো ভাবেননি এমনটা ঘটবে।

উদাহরণ হিসেবে তিনি অনলাইনভিত্তিক ‘কিউআনোন’ গ্রুপের কথা তুলে ধরেন। উল্লেখ্য, কিউআনোন মতাদর্শীদের বিশ্বাস, এই পৃথিবী নিয়ন্ত্রণ করে ‘ডিপ স্টেট’। কট্টর ডানপন্থী এই গ্রুপের সদস্যরা আরো বিশ্বাস করেন, শিশুদের ওপর যৌন নিপীড়নকারী এক দুষ্টচক্রের হাত থেকে পৃথিবীকে রক্ষায় আমেরিকায় অবতীর্ণ হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব থেকে বিল গেটসের উপলব্ধি, সত্য-মিথ্যা যাচাই করতে এবং যুক্তিবাদী করে তোলার বদলে ইন্টারনেট এখন ভুয়া তথ্য ছড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে।

সূত্র : ইয়াহু নিউজ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026