1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

ঢাকাই ছবিতে অবিশ্বাস্য যত প্রথম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

বাংলাদেশের চলচ্চিত্রের স্বকীয় নির্মাণ যাত্রা শুরু হয়েছিল ১৯৫৭ সালে এফডিসির গোড়া পত্তনের পর পরই। তখনকার সময়ে নানা সীমাবদ্ধতার কারণে এখানে চলচ্চিত্র নির্মাণ অতটা সহজ ছিল না। তারপরও কিছু সিনেপ্রেমী ব্যক্তিত্বের অদম্য ইচ্ছা শক্তির কারণেই এক সময় সব প্রতিকূলতা পেরিয়ে ‘বাংলাদেশের চলচ্চিত্র’ বিশ্ব দরবারে নাম লেখায়। এ বিষয়ে কিছু শুরুর গল্প তুলে ধরেছেন – আলাউদ্দীন মাজিদ

 

প্রথম হেলিকপ্টার ব্যবহার

 

পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যনাট্য অবলম্বনে নির্মিত ‘বেদের মেয়ে’ ছবির চিত্রায়ণের জন্য বাংলাদেশি চলচ্চিত্রে প্রথম ব্যবহার হয় হেলিকপ্টার। তখনকার সময়ে যা ছিল অকল্পনীয়। পুরনো পত্রিকার কাটিং ও ছবি সামনে এনে বিষয়টি তুলে ধরেন চলচ্চিত্রবিষয়ক গবেষক মীর শামসুল আলম বাবু। পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যনাট্য অবলম্বনে নুরুল হক বাচ্চুর ‘বেদের মেয়ে’ ছবির মহরত ও শুটিং হয় ১৯৬৮ সালে। ছবিটি মুক্তি পায় ১৯৬৯ সালে। ছবির চিত্রায়ণের জন্য ব্যবহার হয় হেলিকপ্টার। বাবু জানান, শুরুতে কবিপুত্র কামাল আনোয়ারের পলাশ ফিল্মসের ব্যানারে এম মহসীনের চিত্রনাট্যে পরিচালক কিউ এম জামান ১৯৬৮ সালের ১৪ মে ‘বেদের মেয়ে’ ছবির মহরত করেন। সুলতানা জামানকে নায়িকা করে কিছু শুটিং করেছিলেন, সেখানে জহির রায়হানও উপস্থিত ছিলেন। পরে জহির রায়হানের চিত্রনাট্য ও প্রযোজনায় আনিস ফিল্মসের ব্যানারে কামাল আনোয়ারের চিত্রায়ণে নুরুল হক বাচ্চুর পরিচালনায় রোজী, সুজাতা ও আজিমকে নিয়ে এ ছবি সমাপ্ত হয়। বাবু বলছিলেন, ‘বেদের মেয়ে’ ছবির আউটডোর শুটিংয়ে টপ শট নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার হয়েছিল। এটাই এ দেশের ছবির শুটিংয়ে প্রথম হেলিকপ্টার ব্যবহার।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026