1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

কমছে বৃষ্টি, বাড়বে শীত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার দেখা হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট

 

 

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমে শীত বাড়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল থেকে কমে আসতে শুরু করেছে বৃষ্টি।

 

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি বন্ধ হওয়ার পর তাপমাত্রা কমতে থাকবে। দু-এক দিনের মধ্যে কেটে যাবে মেঘ। নামবে শীত। আজ (শুক্রবার) সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলেও জানানো হয়। এ ছাড়া আজ মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাসহ উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ৭৭ মিলিমিটার, ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার।

তিনি বলেন, সূর্যের আলো না থাকায় সারা দেশের তাপমাত্রা ইতিমধ্যে কমে গেছে। দু-এক দিন পরই শীতের আমেজ জেঁকে বসতে পারে। ১১-১২ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা কমতে কমতে ১০ ডিগ্রি সেলসিয়াসে নিচে নেমে আসতে পারে।

গত ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। সেটি ক্রমেই ঘনীভূত হয়ে ২ ডিসেম্বর নিম্নচাপে পরিণত হয়। পরের দিন গভীর নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ধেয়ে আসে। রূপ নেয় মিগজাউম নামের ঘূর্ণিঝড়ে। এখন ঘূর্ণিঝড়টির বিদায়ের মাধ্যমে প্রকৃতিতে শীতের আগমন ঘটছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026