1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

নিজেদের উপস্থিতি গোপন রাখে সাইবার হামলাকারীরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ বার দেখা হয়েছে

আইটি ডেস্ক

শতকরা প্রায় ৮২ ভাগ ঘটনায় সাইবার অপরাধীরা নিজেদের অস্তিত্ব গোপন রাখতে টেলিমেট্রি লগ মুছে ফেলে। এমন তথ্য উঠে এসেছে সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান সফোসের অ্যাকটিভ অ্যাডভারসেরি ফর সিকিউরিটি প্র্যাক্টিশনার প্রতিবেদনে। এতে দেখা যায় শতকরা প্রায় ৪২ ভাগ সাইবার হামলার ঘটনায় টেলিমেট্রি লগের উপস্থিতি ছিল না। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের প্রথমার্ধ সময়ে ইনসিডেন্ট রেসপন্স (আইআর) ঘটনার ওপর সফোস গবেষণা চালিয়েছে। যার পরিপ্রেক্ষিতে প্রতিবেদন প্রকাশ করা হয়।

টেলিমেট্রির মধ্যে কোনো গ্যাপ বা ফাঁক থাকলে প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ও সিস্টেমে দৃশ্যমানতা কমে যায়। বিপরীতে সাইবার হামলাকারীদের ডুয়েল টাইম (প্রাথমিক পর্যায়ের অ্যাকসেস থেকে শনাক্ত সময় পর্যন্ত) ক্রমাগত কমে আসছে। তাই হামলার মোকাবিলা করতে হয় খুবই দ্রুত।

এমন অবস্থায় টেলিমেট্রির মধ্যে কোনো গ্যাপ থাকলে তা মোকাবিলা করা আরও কঠিন হয়ে পড়ে। পাঁচ দিন বা এরও কম সময়ের মধ্যে র‌্যানসমওয়্যারের হামলার ঘটনাকে ‘দ্রুততম আক্রমণ’ হিসাবে প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়। সূত্র বলছে, শতকরা ৩৮ ভাগ ঘটনা ঘটেছে ওই নির্দিষ্ট সময়সীমায়। অন্যদিকে পাঁচ দিনের বেশি সময় ধরে র‌্যানসমওয়্যারের হামলা হলে তা ‘ধীরগতির আক্রমণ’ হিসাবে বিবেচ্য; যার পরিমাণ ছিল শতকরা ৬২ ভাগ।

সফোসের ফিল্ড সিটিও কমার্শিয়াল, জন শিয়ের বলেন, ‘সাইবার অপরাধীরা কেবল তখনই নতুন কৌশল ব্যবহার করে যখন তারা নির্দিষ্ট কোনো লক্ষ্যে যেতে চায়। এমনকি হামলা দ্রুত গতিতে করলেও তারা তাদের হামলার উপায়গুলো মৌলিকভাবে পরিবর্তন করে না। তাই হামলা মোকাবিলা করার ক্ষেত্রেও প্রতিষ্ঠানগুলোর স্ট্র্যাটেজি পরিবর্তন করার প্রয়োজন হয় না। শক্তিশালী নিরাপত্তার কাঠামো, আর পর্যবেক্ষণের পাশাপাশি এতে প্রয়োজন সম্পূর্ণ টেলিমেট্রি। সর্বোপরি হামলাকারীদের পথকে যত বেশি কঠিন করা যাবে, তত বেশি একটি প্রতিষ্ঠান সময় পাবে হামলাগুলো প্রতিটি পর্যায়ে মোকাবিলা করার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026