1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

রাঙামাটি পাহাড়ে গুলিতে ৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ২২২ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি,রাঙামাটির বাঘাইছড়ির সাজেক এলাকায় দুর্বৃত্তের হামলায় ভোটের দায়িত্বে থাকা ৬ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে। তাঁরা হলেন প্রাইমারি শিক্ষক আমির হোসেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য আল আমিন, জাহানারা বেগম, মিহির কান্তি, বিলকিস বেগম এবং গাড়িচালক মিন্টু চাকমা।

পুলিশ জানায়, রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের কংলাক এলাকায় ভোট গ্রহণ ও গণনা শেষে গাড়িতে করে ফিরছিলেন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ ভোট গ্রহণকাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাঘাইছড়ির ৯ কিলো নামক এলাকায় পৌঁছালে সন্ধ্যা পৌনে সাতটার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় গাড়িতে থাকা লোকজনের প্রায় সবাই গুলিবিদ্ধ হন। এতে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। খবর পেয়ে স্থানীয় লোকজন, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মনজুর প্রথম আলোকে বলেন, ভোট গ্রহণ ও গণনা শেষে গাড়িতে ফেরার পথে বাঘাইছড়ির ৯ কিলো নামক স্থানে দুর্বৃত্তের গুলিতে ৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে প্রাথমিক পর্যায়ে পুলিশ সাতজনের নিহতের কথা জানিয়েছিল। পরে পুলিশ জানায়, দুর্বৃত্তের হামলায় ছয়জন নিহত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026