1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

যেমন চলছে ঢাকাই ছবি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

কমপক্ষে গত বছর থেকে ঢাকাই চলচ্চিত্রের সুদিন ফিরেছে এমনটাই শোনা যাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ও দর্শকদের কাছ থেকে। তথ্যটি একেবারেই অমূলক নয়। বিশেষ করে গত বছরের ঈদ আর এ বছরের ঈদে মুক্তি পাওয়া বেশকটি ছবি দেশে তো বটেই, বিদেশের মাটিতেও সাড়া জাগিয়েছে। সর্বশেষ গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ ছবি তিনটি ব্যবসাসফল হয়েছে। কিন্তু তা সত্ত্বেও নির্মাতা ও প্রদর্শকদের মুখে হাসি নেই। অনুসন্ধান করে জানা গেছে এর কারণ দুটি। প্রথমত. শুধু ঈদেই মানসম্মত দর্শক পছন্দের ছবি মুক্তি পায়। ফলে বছরের বাকি সময় ভালো গল্প ও নির্মাণের ছবির অভাবে সিনেমা হল মালিকদের লোকসান গুনতে হয়। দ্বিতীয়ত. চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক উভয়েই বলছে ছবি যতই ভালো চলুক না কেন লাভের মুখ দেখাই যায় না। আর এর জন্য এ দুই পক্ষ একে অপরকে দায়ী করছে। পরস্পরের অভিযোগ কী? সে কথাই বলছেন কয়েকজন প্রদর্শক ও প্রযোজক। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত বলেন, চলচ্চিত্র ভালো ব্যবসা করা সত্ত্বেও লাভের টাকা প্রযোজকের পকেটে আসে না। কারণ, সিনেমা হল মালিকদের টিকিটের দাম ও টিকিট নিয়ে নানা অসামঞ্জস্য প্রযোজকদের ক্ষতির কারণ। যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। যদি ই-টিকিটিং ও সার্ভার ব্যবস্থা থাকত তাহলেই প্রযোজকরা লাভবান হতো। সিনেপ্লেক্সের টিকিটের প্রবেশ মূল্যের অর্ধেক পায় প্রযোজক। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026