1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

সেই শর্মিলা ঠাকুর এখন… ১৪ বছর পর ফিরছেন বাংলা ছবিতে ॥ আসছেন ঢাকায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার দেখা হয়েছে

বলিউডে বাঙালিদের মুখ উজ্জ্বল করেছেন যে নায়িকারা তাঁদের মধ্যে শর্মিলা ঠাকুরের নাম না নিলেই নয়। সত্যজিৎ রায়ের ‘দেবী’ একসময় পতৌদি পরিবারের বেগম হলেও আদতে তিনি মনেপ্রাণে বাঙালি। বিয়ে করেন ভারতের সাবেক ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে। তাঁর ঘরে আছে তিন সন্তান। সাইফ, সোহা আর সাবা আলী খান। যদিও ২০১১ সালে তাঁর স্বামী পতৌদি মারা যান।। ঠাকুর পরিবারের মেয়ে বাংলা চলচ্চিত্র জগতে একের পর এক মাইলফলক তৈরি করে বলিউডের উদ্দেশে পাড়ি দেন। সেখানেও উজ্জ্বল ক্যারিয়ার গড়েছেন শর্মিলা। এখন ছেলে, মেয়ে, নাতি-নাতনিদের নিয়ে ভরা সংসার তাঁর। উপরন্তু আবার সিনেমায় কামব্যাকও করতে চলেছেন তিনি। এখন পাকাপাকিভাবে মুম্বাইয়ে থেকে হিন্দি সিনেমায় কাজ করলেও নিজের শিকড়, নিজের মাতৃভাষাকে ভোলেননি শর্মিলা। তার প্রমাণ মিলল আবারও। সম্প্রতি ইন্ডিয়ান আইডলে অতিথি হয়ে গিয়েছিলেন শর্মিলা। এমন বড় মাপের একজন অভিনেত্রীকে সামনে দেখে উৎসাহী ছিলেন সব প্রতিযোগীই। উপরন্তু এবার রিয়েলিটি শোতে বাঙালি প্রতিযোগীদের সংখ্যা দেখার মতো। তাঁদের মধ্যেই কলকাতার মেয়ে সোনাক্ষী বাংলায় শর্মিলাকে উদ্দেশ করে বলেন, ‘আমি তোমাকে কাকিমা বলে ডাকতে পারি?’ শর্মিলা উত্তরও দেন স্পষ্ট বাংলায়। বলেন, ‘হ্যাঁ, কাকিমা, মাসিমা, দিদি, দিদিমা তোমার যা খুশি’। উচ্ছ্বসিত হয়ে সোনাক্ষী বলেন, ‘এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি তোমার সিনেমার দুটো গান গাইব আজকে, যেগুলো আমার খুব প্রিয়’। এ সময় পাশ থেকে মজা করে ভুল বাংলায় সঞ্চালক আদিত্য নারায়ণ বলে ওঠেন, ‘আমাকে বুঝতে পারি না!’ সঙ্গে সঙ্গে একজন কড়া শিক্ষিকার মতো তাঁর ভুল শুধরে শর্মিলা বলে ওঠেন, ‘আমি বুঝতে পারি না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026