1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

নগ্ন ছবি ম্যাসেঞ্জারে দিয়ে চাঁদা দাবি!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ২১২ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে আব্দুল্লাহ আল মোহাইমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে নগরীর বাঘমারা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত ওই যুবক shoriful Alom নামে একটি ভুয়া ফেসবুক একাউন্ট খুলে। পরে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমবিবিএস শেষ পর্বের এক ছাত্রীর ম্যাসেঞ্জারে কিছু অশ্লীল ছবি পোস্ট করে।
পরে এ ঘটনায় গত ৯ জানুয়ারি ওই ছাত্রী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর তাকে বিরক্ত করা থেকে কিছুদিন বিরত থাকে। গত ৭ মার্চ আবার সেই আইডি থেকে ওই ছাত্রীর মেসেঞ্জারে একটি নগ্ন ছবি পোস্ট করে তার কাছে পাঁচ হাজার টাকা চাদা দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাঘমারা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান ওসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026