1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

সাইবার বুলিংয়ের শিকার তারকারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৮১ বার দেখা হয়েছে

বিশ্বে প্রায় ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তার মধ্যে ৬০ শতাংশই সাইবার বুলিংয়ের শিকার। পাবলিক ফিগার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের তারকাশিল্পী, খেলোয়াড়, সাংবাদিক, নারী, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী, শিশুশিল্পী এমনকি তাদের পরিবারের সদস্য পর্যন্ত বাদ পড়ছে না এই বুলিং থেকে। এ যাবৎকালে সাইবার বুলিংয়ের শিকার তারকাদের নিয়ে প্রতিবেদন লিখেছেন- পান্থ আফজাল

সাম্প্রতিক সময়ে দেশে সাইবার বুলিং মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে তারকাশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সব থেকে বেশি সাইবার বুলিংয়ের শিকার হন। তাদের প্রকাশিত ছবি ও ভিডিওতে নানানরকম কুরুচিপূর্ণ মন্তব্য করেন কতিপয় নেটিজেন। বিষয়টি বাড়াবাড়ি হয়ে গেলে অনেক তারকারই থানায় অভিযোগের নজির রয়েছে। যদিও অভিনয়শিল্পীদের আইনি সহায়তা, পরামর্শ, সাইবার বুলিং ও অপপ্রচার প্রতিরোধে লিগ্যাল উইংস গঠন করা হয়েছে। তবুও থামছে না সাইবার বুলিং। সাম্প্রতিক সময়ে শিশুতারকা সিমরিন লুবাবা সাইবার বুলিংয়ের শিকার হন। বুলিং প্রসঙ্গে লুবাবা বলেন, ‘আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, আমাকে সাইবার জগতে হয়রানি করা হচ্ছে। আমাকে নিয়ে অনেক ভিডিও করা হয়েছে। এ ভিডিওগুলোর মধ্যে একটা খুবই আপত্তিকর ছিল। যারা এমন কনটেন্ট বানাচ্ছেন, আমাকে বুলিং ও মিম বানাচ্ছেন, আমি তাদের অনুরোধ করব তারা যেন এ ধরনের কাজ না করেন।’ লুবাবার অভিযোগের পর অভিযুক্তকে আটক করা হয়। তবে তাকে ক্ষমাও করে দেন শিশুশিল্পী লুবাবা। এদিকে সাইবার বুলিংয়ের শিকার হয়ে ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন অভিনয়শিল্পী তানজিন তিশা। যদিও উল্টো তার বিরুদ্ধে অভিযোগকারী সেই সাংবাদিক ও সাংবাদিক মহলকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকির অডিও রেকর্ড সবার সামনে আসে। তিশা যেসব কথা বলেছেন, তা অপেশাদারি আচরণ বলে মনে করেছেন সাংবাদিকরা। এমন আচরণের প্রতিবাদে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা ঢাকার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনও করেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026