1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

শিল্পীর অপেশাদারিত্ব সমাধান কোন পথে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

শিল্পী ও সাংবাদিকরা একে অন্যের পরিপূরক। কিন্তু এই সময়ে সাংবাদিকদের সঙ্গে নানা ইস্যুতে শিল্পীদের বিমাতাসুলভ আচরণ দেখা যায়। শিল্পীদের অপেশাদারিত্ব মনোভাব দেশের মিডিয়ার ওপর থেকে মানুষের আস্থা ও আগ্রহ কমিয়ে দিচ্ছে। অচিরেই এ সংকট দূরীভূত না হলে শিল্পী ও শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছেন- আলাউদ্দীন মাজিদ  পান্থ আফজাল

 

উভয়কে দায়িত্ববান হতে হবে

 

হাবিবা রহমান

[সহকারী অধ্যাপক, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়]

অভিনয়শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্ব নতুন কিছু নয়। নিরপেক্ষভাবে বলতে গেলে বলব, দুই পক্ষেরই নিজ নিজ পেশার ক্ষেত্রে দায়িত্ববান হতে হবে। দুই পক্ষকেই কীভাবে প্রশ্ন করা যায় এবং প্রশ্নের জবাব দেওয়া যায় সে বিষয়ে সচেতন হতে হবে। এমন কোনো প্রশ্ন করা যাবে না যাতে প্রশ্নটি প্রশ্নবিদ্ধ হয়। যেমন কান চলচ্চিত্র উৎসবে এক সাংবাদিক অভিনেত্রী বাঁধনকে প্রশ্ন করে বসেন ‘আপনি নাকি অমুকের সঙ্গে প্রেম করছেন?’ এটি একটি বিব্রতকর প্রশ্ন। প্রশ্নটি অন্যভাবেও করা যেত। শিল্পীদের বেলায় আমি বলব, যারা নতুন শিল্পী আসছে তারা আসলে কতটুকু শিল্পী হতে পেরেছে তা নিজেদেরই যাচাই করে দেখা উচিত। কারণ এমন নতুন শিল্পীরা অনেক সময় সাংবাদিকদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাজেভাবে রিঅ্যাক্ট করে। সাংবাদিক ছাড়াও সহশিল্পী, নির্মাতা বা অন্যদের সঙ্গেও এরা অযৌক্তিকভাবে বাজে আচরণ করে থাকে। উভয়পক্ষকেই পেশাগত দায়িত্ব পালনে সহনশীল হতে বলব।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026