1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় হবে এবার পাতাল রেল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ১৬৯ বার দেখা হয়েছে

এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলের পর এবার ঢাকায় হতে যাচ্ছে পাতাল রেল।  মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানানো হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও তার এ উত্তর পূর্বনির্ধারিত ছিল।
পূর্বনির্ধারিত লিখিত উত্তরে সেতুমন্ত্রী বলেন, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এটাই হবে দেশের প্রথম পাতাল রেল। স্টপেজ হবে বিমানবন্দর-বিমানবন্দর টার্মিনাল ৩-খিলক্ষেত-যমুনা ফিউচার পার্ক-নতুন বাজার-উত্তর বাড্ডা-বাড্ডা-হাতিরঝিল-রামপুরা-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর।
এ রুটের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার (মূল পাতাল রেল ১৬ দশমিক ২১ কিলোমিটার এবং আন্ডারগ্রাউন্ড এলিভেটেড ট্রানজিশন সেকশন ৩ দশমিক ৬৫ কিলোমিটার)।
তিনি আরও বলেন, এই রুটে মোট স্টেশন (আন্ডারগ্রাউন্ড) সংখ্যা ১২টি। আর ৭টি স্টেশন হবে এলিভেটেড। নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক স্টেশনদ্বয় বিমানবন্দর রুটের অংশ হিসেবে আন্ডারগ্রাউন্ডে নির্মিত হবে। নতুন বাজার স্টেশনে ইন্টারচেঞ্জ থাকবে। এ ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাতায়াত করা যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026